১০০ বলের ক্রিকেটে ওভার হবে ৫ বলে!

প্রথমে ছিল ৮ বলের ওভার। নিয়ম বদলে ওভারের দৈর্ঘ্য হয়েছিল ৬ বল। এবার সেই নিয়মের বদলে আসছে নতুন বিধি। জানা গেছে, ২০২০ সালে একশো বলের ক্রিকেটে প্রতি ওভার হবে ৫ বলের। এখানেই শেষ নয়। ব্রিটিশদের মস্তিষ্ক প্রসূত এই খেলায় আরও এক নিয়মের কথাও ভাবা হয়েছে। 



১০০ বলের ক্রিকেটে ওভার হবে ৫ বলে!

১০০ বলের ক্রিকেটে ওভার হবে ৫ বলে!


নতুন নিয়মে একজন বোলার পরপর ২ ওভারও বল করতে পারবে। সে ক্ষেত্রে ২২ গজের ২ প্রান্ত থেকেই বল করতে হবে তাকে। অর্থাৎ একটি ওভারের শেষে অন্য প্রান্ত থেকেই বোলিং শুরু হবে। 


উল্লেখ্য, ২০২০-র জুলাই থেকে ৮ দল নিয়ে একটি ঘরোয়া লিগ শুরু করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যার পোশাকি নাম 'দ্য হানড্রেড'। এখানে খেলা হবে নির্ধারিত ১০০ বলে। ওভার থাকবে ২০-ই।


টি-টোয়েন্টি ক্রিকেটের বাণিজ্যিকরণ বিশেষজ্ঞ ট্রেন্ট উডহিলের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 


উডহিল এর আগে আইপিএল-র বেঙ্গালুরু দল এবং বিগ ব্যাশে মেলবোর্ন স্টারের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। একই সঙ্গে এই ২ দলের ব্যাটিং পরামর্শক হিসাবেও ছিলেন তিনি। 


শোনা গেছে, ইংল্যান্ডের এই লিগে জো রুট, বেন স্টোকস, জস বাটলারের মতো ব্রিটিশ তারকারাও খেলবেন। 

Comments

Popular posts from this blog

শাহরুখ পুত্রের সঙ্গে বলিউডে পা রাখছেন শ্রীদেবীর ছোট কন্যা