গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

সীমান্তে হামলায় এক সেনা নিহত হওয়ার পর গাজা উপত্যকার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। কর্মকর্তারা বলছেন, ইসলায়েলি হামলায় ফিলিস্তিনের চার নাগরিক নিহত হয়েছেন।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত




এদের মধ্যে তিনজন গাজাভিত্তিক সংগঠন হামাসের সদস্য বলে জানা গেছে। সীমান্তে বিক্ষোভের সময় ইসরায়েলি হামলায় আরেক ফিলিস্তিনি মারা যায়। হামাস অবশ্য পরে অস্ত্রবিরতিতে সম্মতি জানিয়েছে।


হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মিসর ও জাতিসংঘের উদ্যোগে ইসরায়েল ও ফিলিস্তিনের একাংশের শান্তির যুগে প্রবেশে তারা রাজি।’


অস্ত্রবিরতির ব্যাপারে অবশ্য ইসরায়েল কোনো মন্তব্য করেনি।


ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকার উত্তরে হামাসের ১৫টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এ ছাড়া খান ইউনিস এলাকায় ২৫ লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হামলা চলছে।


গত সপ্তাহে হামাসের ওপর হামলা চালায় ইসরায়েল, যা ছিল ২০১৪ সালের পর বৃহৎ হামলা। এর আগে দেশটিতে রকেট ও মর্টার হামলা চালানো হয়।


ফিলিস্তিনিরা সীমান্তে ১৭ সপ্তাহ ধরে বিক্ষোভ করছে। এই সময়ের মধ্যে ১৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও ১৫ হাজার মানুষ আহত হয়।


বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এনেছে। ইসরায়েল বলছে, আত্মরক্ষার জন্যই তারা হামলা চালাচ্ছে।

Comments

Popular posts from this blog

শাহরুখ পুত্রের সঙ্গে বলিউডে পা রাখছেন শ্রীদেবীর ছোট কন্যা